শর্তাবলী (Terms & Conditions)
নেক্সটজেন FarmingBD ব্যবহার করার নিয়মাবলী এবং নির্দেশিকা।
নেক্সটজেন FarmingBD একটি বিশ্বস্ত অনলাইন শপ যা ক্রেতাদের সরাসরি কৃষকের মাঠ থেকে উৎপাদিত নিরাপদ এবং খাঁটি পণ্য সরবারাহ করে থাকে। এই প্ল্যাটফর্মটি যথাযথ ব্যবহারের জন্য আমরা কিছু নীতিমালা নির্ধারণ করেছি।
১. ভূমিকা
নেক্সটজেন FarmingBD-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের এই শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। অনুগ্রহ করে পণ্য কেনার আগে শর্তাবলী মনযোগ দিয়ে পড়ুন।
২. অর্ডার প্রক্রিয়া
অর্ডার করার সময় অবশ্যই সঠিক নাম, ঠিকানা এবং ফোন নম্বর প্রদান করতে হবে। আমরা আপনার অর্ডার যাচাই করার জন্য ফোন করতে পারি। যেকোনো ভুল তথ্যের জন্য অর্ডার বাতিল করার অধিকার আমরা রাখি।
৩. পণ্য ও মূল্য
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য যেকোনো সময় পরিবর্তনযোগ্য। তবে আপনি অর্ডার করার সময় যে মূল্য দেখবেন, সেই মূল্যই কার্যকর থাকবে। স্টক শেষ হয়ে গেলে অর্ডার বাতিল হতে পারে।
৪. ডেলিভারি ও শিপিং
আমরা সাধারণত ২-৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করি। তবে অনিবার্য কারণে (যেমনঃ আবহাওয়া, রাজনৈতিক অস্থিরতা) ডেলিভারি দেরি হতে পারে।
৫. ক্যাশ অন ডেলিভারি
বর্তমানে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা দিচ্ছি। পণ্য বুঝে পাওয়ার সময় আপনাকে বিল পরিশোধ করতে হবে।
৬. গোপনীয়তা
আপনার প্রদানকৃত সকল ব্যক্তিগত তথ্য আমাদের কাছে নিরাপদ থাকবে। আপনার তথ্য আমরা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না।
৭. পরিবর্তনের অধিকার
নেক্সটজেন FarmingBD যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহারের অর্থ হলো আপনি নতুন শর্তাবলীতে সম্মতি দিয়েছেন।
সর্বশেষ আপডেট: মে ২০২৪
যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।